চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সৈয়দকুচাইয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ‘রাহি মিষ্টি মহল’র মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের প্রমাণ পাওয়ায় ‘রাহি মিষ্টি মহল’র মালিক মো. শুক্কুর (৪২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর বলেন, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আনোয়ারা উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট