চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনে তিনজনের কারাদণ্ড

আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনে তিনজনের কারাদণ্ড

আনোয়ারা সংবাদদাতা

৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদন ছাড়া বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তৈলারদ্বীপ পুরাতন ফেরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃতরা হলেন- মো. ইউনুছ (২৬), হযরত আলী (৩৫) ও মো. সাইফুল (২২)। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট