চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় দুই মন্দিরে চুরির অভিযোগ

আনোয়ারায় দুই মন্দিরে চুরির অভিযোগ

আনোয়ারা সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় রাতের আধাঁরে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় মন্দিরের দানবাক্সে থাকা নগদ টাকা ও পূজার সামগ্রী চুরি হয় বলে অভিযোগ উঠেছে।

 

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা পশ্চিম নাথপাড়ায় গৌরীশংকর যোগাশ্রমে এই চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। এদিন একই এলাকার সারদা চরণ নাথ প্রকাশ বৈদ্যের বাড়ির চণ্ডী মণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

 

চুরির বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. জুনায়েত চৌধুরী ।

 

ঘটনার বিষয়ে গৌরীশংকর যোগাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ নাথ বলেন, ‘গত মঙ্গলবার আনুমানিক একটা থেকে তিনটার মধ্যে চোরের দল যোগাশ্রমে প্রবেশ করে দুটি দানবাক্স ভেঙে আনুমানিক ৪০ হাজার টাকা ও পূজার কাজে ব্যবহৃত কাসার সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।’ তিনি অভিযোগ করে আরও বলেন, পরদিন রাতে আমাদের সারদা চরণ নাথের বাড়ির চণ্ডীমণ্ডপেও চুরির ঘটনা ঘটে।

 

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট