চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

 জামিন পেয়েও অন্য মামলায় গ্রেপ্তার, অসুস্থ হয়ে মৃত্যু আ. লীগ নেতার

 জামিন পেয়েও অন্য মামলায় গ্রেপ্তার, অসুস্থ হয়ে মৃত্যু আ. লীগ নেতার

মিরসরাই সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মিরসরাই পৌরসভার নুরুল ইসলাম (৫৩) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

 

মৃত নুরুল ইসলাম (৫৩) উপজেলার তারাকাটিয়া গ্রামের সুলতান আহমদের পুত্র। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

জানা যায়, মিরসরাই থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গত ৩০ জুলাই রাতে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলামকে।

 

তার স্বজন সাইফুল ইসলাম জানান, একমাস আগে গ্রেপ্তারের পর গত ৩১ আগস্ট নুরুল ইসলামের বিরুদ্ধে চলমান একমাত্র মামলায় জামিন মঞ্জুর হয় । এরপর ১ সেপ্টেম্বর মিরসরাই থানা পুলিশ আরেকটি মামলায় শ্যোন এরেস্টের আবেদন করায় তাকে মুক্তি না দিয়ে আবারো আটক দেখায় কারা কর্তৃপক্ষ।

 

বুধবার দুপুরে কারাগারে অসুস্থ বোধ করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন ।

 

আইনজীবী শাদাত হোসেন জানান, “মঙ্গলবার বিকেলে নুরুল ইসলামের জামিননামা সংক্রান্ত কাগজপত্র চট্টগ্রাম কারাগারে পৌঁছায়। তবে ১ সেপ্টেম্বর মুক্তির পূর্বে মিরসরাই থানা পুলিশ আরেকটি মামলায় গ্রেপ্তারের আবেদন করায় মুক্তি দেয়া হয়নি।”

 

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আওলাদ হোসেন শ্যোন এরেস্টের আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ   

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট