চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সার জব্দ টেকনাফে

মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সার জব্দ টেকনাফে

টেকনাফ সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১৫ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তের দমদমিয়া এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি। তবে পাচারকারীদের কাউকে আটক করা যায়নি ।

 

বুধবার (২ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, ১ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশি সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করার সময় বিজিবি অভিযান পরিচালনা করে। এ সময় দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে হস্তচালিত একটি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫ বস্তা সারসহ নৌকাটি জব্দ করা হয়।

 

বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা নৌকা এবং সার ফেলে দ্রুত পাহাড়ের দিকে পালিয়ে যায়। জব্দকৃত সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে নির্ধারিত মূল্যে ডিলারের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপ-সহকারী কৃষি অফিসার মো. শফিউল আলম কুতুবী

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট