চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে প্রাইভেটকার-অটোরিক্সা সংর্ঘষে ১ জনের মৃত্যু, আহত ৯

চট্টগ্রামের হাটহাজারী

কার-অটোরিক্সা সংঘর্ষে চালক নিহত, ৩ এইচএসসি পরীক্ষার্থীসহ আহত ৯

হাটহাজারী সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে এরশাদ উল্লাহ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীসহ আরও ৯ জন।

নিহত এরশাদ উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুমারীকুল এলাকার বাসিন্দা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. তৌসিফ (২০), মো. মাহিন (২০), মো. আলমগীর (৪৫), রোকেয়া (৭০), মো. হাসান (৩৫), মো. ফাহিম (১৮) মো. শামিম, ইশা (২৬) ও বেলাল (৪৮)।

এদের মধ্যে তিনজন হাটহাজারী সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী। তারা নাজিরহাট কলেজ থেকে পরীক্ষা দিয়ে হাটহাজারীতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এইচএসসি পরীক্ষার শেষে শিক্ষার্থীরা অটোরিক্সা যোগে হাটহাজারীতে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন অটোরিক্সা চালক ও শিক্ষার্থীরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠায়।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কান্তি মজুমদার বলেন, নিহত এরশাদ ঘটনাস্থলে মারা যায়। অপর আহতদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার শেষে চমক হাসপাতালে প্রেরণ করা হয় এর মধ্যে একজন হাসপাতাল থেকে প্রাথমিক শিক্ষা নিয়ে বাড়িতে চলে গেছে।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করে।

পূর্বকোণ/ইবনুর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট