চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু

‎নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

২ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১৯ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বশুর বাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু খবর পাওয়া গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইসলামপুর কাতালশাহ পাড়ায় এই ঘটনা ঘটে।

‎নিহতের পিতা নজরুল ইসলাম প্রকাশ একুশ কোম্পানি জানান, তিন বছর পূর্বে ইসলামপুর কাতালশাহ পাড়ার আবুল কাশেম বাড়ির আবু বক্করের ছেলে ওমর ফারুকের সাথে সুমাইয়া সিদ্দিকার প্রেমের সম্পর্কে বিয়ে হয়। স্বামী সৌদি আরব প্রবাসী। তাদের ঘরে কোন সন্তান নেই। পারিবারিকভাবে কোন কলহ বিবাদও ছিল না। কিন্তু শ্বশুর বাড়িতে এনজিও সংস্থার ঋণ নিয়ে ঝামেলা ছিল। দুপুর দেড়টায় পার্শ্ববর্তী একজনের কাছে মেয়ের মৃত্যুর খবর পেয়ে এসে দেখি মেয়ের মৃত অবস্থায় বিছানাতে। পরে স্থানীয়রা রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

‎হত্যার বিষয়ে নিহতের পিতার দাবী এটি স্বাভাবিক মৃত্যু না। তাকে হত্যা করা হয়েছে৷ হত্যার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচারের দাবী জানান তিনি।

পূর্বকোণ/‎রাহাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট