চট্টগ্রাম বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় পরিবেশ ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ

রাঙ্গুনিয়ায় পরিবেশ ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটা বন্ধের নোটিশ জারি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে সনাতন প্রযুক্তির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিবিশিষ্ট ইটভাটায় যেন আগুন দেয়া না হয় এবং ইটভাটায় জ্বালানি কাঠ/কৃষিজমির টপসয়েল ব্যবহার না করতে আগাম সতর্ক করার উদ্দেশ্যে এই নোটিশ জারি করেছে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী  বিশেষ অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল এবং পরিদর্শক চন্দন বিশ্বাস আগাম সতর্ক করার উদ্দেশ্যে সশরীরে প্রতিটি ভাটায় গিয়ে মালিককে নোটিশ প্রদান করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিপালনের জন্য কঠোরভাবে বার্তা দেয়া হয় বলে নিশ্চিত করা হয়েছে।


নো‎টিশ প্রাপ্ত ইটভাটাগুলো হলো: উপজেলার ইসলামপুর ৬ নং ওয়ার্ড মঘাইছড়ি এলাকার মেসার্স মক্কা মদিনা ব্রিক্স (MMB),মেসার্স শাহ আমানত ব্রিকস (SAB-1), মেসার্স আবদুল করিম ব্রিকস (KBM), ৭ নং ওয়ার্ডের মেসার্স সাদেকশাহ ব্রিকস (SSB-1), মেসার্স চট্টগ্রাম ব্রিকস (CBM), ইসলামপুর ৫ নং ওয়ার্ডের মেসার্স খাজা ব্রিকস এন্ড ম্যানু.(KBM),মেসার্স বিসমিল্লাহ ব্রিকস (BBM-3), মেসার্স বিসমিল্লাহ খাজা আজমির ব্রিকস (BKB), আল মদিনা ব্রিকস (AMB), রাজানগর মধ্য ঘাগড়ার ত্রিপুরা সুন্দরী দিঘি এলাকার দরবার এন্ড কোং (D&C), ৪ নং ওয়ার্ডের মাজার গেট এলাকার মেসার্স কাদেরিয়া ব্রিকস (KBM), ১ নং ওয়ার্ডের বহড়াতল এলাকার মেসার্স বাগদাদ ম্যানু. ব্রিকস (BMB), উত্তর ঘাগড়া এলাকার হাজী আতর আলী ব্রিকস (HAB), রাজানগর ১নং ওয়ার্ডের তারাবুনিয়া এলাকার মেসার্স আজমির ব্রিকস (MAB), মেসার্স কর্ণফুলী ব্রিকস ম্যানু.(KBM), মেসার্স কে এম ব্রিকস (305) ও মেসার্স হোসাইনুজ্জামান শাহ ব্রিকস (SYB)।

ইটভাটা মৌসুমে পরিচালনাধীন অবস্থানগত/পরিবেশগত ছাড়পত্রহীন অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‎উল্লেখ্য ইটভাটাগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০), ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও পরিবেশ আদালত আইন, ২০১০ এবং সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন মোকদ্দমা নং ৯১৫৩/২০২০ এর আদেশ অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সড কার্যক্রম পরিচালনা/মোবাইল কোর্ট পরিচালনা/নিয়মিত মামলা দায়ের/ইট, কাঠ, মাটিসহ ইট পোড়ানোর সকল সরঞ্জামাদি জব্দকরণ/ইটভাটা উচ্ছেদকরণ ইত্যাদি প্রয়োজনীয় অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নিশ্চিত করেন।

পূর্বকোণ/পারভেজ‎

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট