চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল মার্কেটে অগ্নিকাণ্ড

১ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

টেকনাফের হ্নীলা নিউ জামাল মার্কেট আগুন লেগেছে । মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে মার্কেটের একটি রংয়ের দোকান থেকে আগুন লেগে মুহুর্তে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ওয়ালটন ও ভিশনের শো-রুমসহ মার্কেটের বেশ কিছু দোকানের মালামাল পুড়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে রংয়ের দোকানের আগুন নিয়ন্ত্রণে আনলেও শো-রুমের আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। 

 

হ্নীলা স্টেশন ব্যবসায়ী সমিতির সেক্রেটারী আল মাসুদ জানান, আজ রাত ১০টা পর্যন্ত মার্কেটের ২য় তলায় আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস পুরোপুরি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত ক্ষতির পুর্ণাঙ্গ তথ্য দেওয়া সম্ভব নয়।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট