চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সেন্টমার্টিন সৈকতে অজ্ঞাত মরদেহ উদ্ধার, হতে পারে বিদেশি

সেন্টমার্টিন সৈকতে অজ্ঞাত মরদেহ উদ্ধার, হতে পারে বিদেশি

টেকনাফ সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের সেন্টমার্টিনের সৈকত থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচিত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে টেকনাফে নিয়ে আসা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের জোয়ারের পানিতে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে সৈকতে একটি অর্ধগলিত অজ্ঞাত মরদেহ ভেসে আসে। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে সেন্টমার্টিনদ্বীপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহের শরীরে শার্ট ও পরনে হাফপ্যান্ট রয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিক পর্যবেক্ষণ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ধারণা করা হচ্ছে মরদেহটি কোনো বাংলাদেশি নাগরিকের নয়, বরং কোনো বিদেশি নাগরিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

 

সেন্টমার্টিন দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. নোমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং সন্ধ্যায় মরদেহটি টেকনাফ মডেল থানায় পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট