চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

বোয়ালখালীতে জালে আটকে যাওয়া ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

বোয়ালখালীতে বাগানের নিরাপত্তা জালে আটকে ছিল ১২ ফুটের অজগর

বোয়ালখালী সংবাদদাতা

১ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে জালে আটকে যাওয়া বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির ওজন প্রায় ১৪ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাড়ে ১০টায় চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব চরণদ্বীপ গ্রামের বটতল এলাকার একটি বাগানের নিরাপত্তা জালে সাপটি আটকে ছিল।

উদ্ধারকারী ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন বলেন, খবর পেয়ে সকালে জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী কৃষি জমিতে সাপটি অবমুক্ত করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট