চট্টগ্রাম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

আগুনে ভস্মীভূত তিনটি পশুখামার, হতাহত ৪ গরু

ক্ষতি ৫ লাখ টাকা

আগুনে ভস্মীভূত তিনটি পশুখামার, হতাহত ৪ গরু

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৩১ আগস্ট, ২০২৬ | ৬:৩৫ অপরাহ্ণ

সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পশুখামার ভস্মীভূত হয়েছে। এতে একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে, আরো তিনটি গরু মারাত্মকভাবে দগ্ধ হয়ে আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। ‎ সোমবার (৩১ আগস্ট) সকাল ৬টায় রাঙ্গুনিয়া রানিরহাটে  ইছামতী নদীর তীরে সেতুর নিচে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


‎জানা যায়, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা মণি ত্রিপুরার নেতৃত্বে ২টি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, সিগারেটের জ্বলন্ত অবশিষ্ট অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মো. হেলাল, মো. ইলিয়াস ও মো. হাকিমের পশুখামার অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু দগ্ধ হয়ে নিহত, তিনটি গরু মারাত্মক ভাবে দগ্ধ হয়ে আহত ও খড়ের গাদা পুড়ে যায়। এতে পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার গরু উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


‎উল্লেখ্য, রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল হতে ২০ কিলোমিটার দূরবর্তী হওয়ায় উত্তর রাঙ্গুনিয়া এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ভুক্তভোগীরা।

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট