চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, আটক ২

কক্সবাজারে বাসে ২৪ হাজার ইয়াবা, আটক ২

কক্সবাজার সাংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৯:০৩ অপরাহ্ণ

কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংক রোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করেছে সদর থানা পুলিশ।

 

রবিবার (৩০ আগস্ট) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাদেশ বেতার কার্যালয় সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন উক্ত বাসের চালক আখতার হোসেন ও সহকারী ইয়াসিন আরাফাত।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তবর্তী উখিয়া উপজেলা থেকে ছেড়ে আসা স্পেশাল পালং সার্ভিসের একটি লোকাল বাস কক্সবাজার শহরের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসটিতে তল্লাশি চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করে এবং এই পাচারের সাথে সরাসরি জড়িত থাকায় বাসের চালক ও তার সহকারীকে আটক করে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ইয়াবার প্রকৃত চালানদার কে এবং উখিয়া সীমান্ত থেকে এটি কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট