চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়া এলাকা থেকে অভিযুক্ত বদিউল আলম (৫৫) কে আটক করে থানা পুলিশ।
অভিযুক্ত বদিউল আলম (৫৫) উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদের পাড়া এলাকার হাবিবুল্লাহর ছেলে।
লোহাগাড়া থানায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ জানান,পরিবার ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানাযায়, দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে কয়েকজনশিশুসহ খেলছিল। খেলার এক পর্যায়ে অভিযুক্ত বৃদ্ধ পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় দরজা বন্ধ করে যৌন নিপীড়নের চেষ্টা চালায়। ভুক্তভোগীর বড় ভাই বাড়িতে গিয়ে বোনকে ডাকাডাকি করে বৃদ্ধ ভুক্তভোগীকে ছেড়ে দেয়।
পরে এ ঘটনায় এলাকাবাসী বৃদ্ধ কে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসে।
পূর্বকোণ/আরআর

















