চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে দেশীয় মদসহ কারবারি আটক

টেকনাফে দেশীয় মদসহ কারবারি আটক

টেকনাফ সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৮:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের  টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযানে দেশীয় মদসহ একজন মাদক কারবারি আটক করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সুমন আল মুকিত।

তিনি জানান, টেকনাফ থানাধীন সাবরাং রুহুল্লার ডেপা এলাকায় শনিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন সাবরাং কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যের ২০০ লিটার দেশীয় মদ ও ১টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ আলামত ও আটক মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট