চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে রাস্তা, ফুটপাত, নালা থেকে দোকান উচ্ছেদে অভিযান, জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৭:৫১ অপরাহ্ণ

হাটহাজারীতে রামগড় সড়কের উভয়পাশে রাস্তা, ফুটপাত, নালা দখল করে দোকান বসিয়ে যানজট ও জনদুর্ভোগ তৈরির অপরাধে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে হাটহাজারী উপজেলা প্রশাসন। রবিবার (৩০ আগস্ট) বিকালে এ  অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

অভিযানে, বিভিন্ন অপরাধে ৫টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যান্য দোকানিকে সতর্ক করা হয়েছে যাতে নিজ নিজ অবস্থান থেকে ফুটপাত ও রাস্তা দখল না করেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে জনগণের নিরাপদ সড়ক ব্যবহার ও চলাচলে সহযোগিতা করেন।

 

পূর্বকোণ/খোরশেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট