চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে এক কিশোর দেড় মাস ধরে নিখোঁজ

টেকনাফে দেড় মাস ধরে কিশোর নিখোঁজ

টেকনাফ সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৫:২৯ অপরাহ্ণ

কক্সবাজারে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুর বিল গ্রামের মোহাম্মদ জিসান (১৩) নামে এক কিশোর গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছে। 

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০ ঘটিকায় মোহাম্মদ জিসান উত্তর লেঙ্গুর বিল এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ  জিসান টেকনাফের সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা জাহেদ হোছনের ছেলে।

 

পরিবার সূত্রে জানা যায়, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। জিসানের সন্ধান পেতে তারা স্থানীয় এলাকাসহ আত্মীয়-স্বজনদের বাড়িতেও খোঁজ নিয়েছেন। কিন্ত কোথাও তার অবস্থান জানা যায়নি। এ ঘটনায় পরিবারের সবাই গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ছেলেটি নিখোঁজ নাকি অপহরণের শিকার তা এপর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।

ছেলের সন্ধান চেয়ে মা সনজিদা বেগম শনিবার (২৯ আগস্ট) টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট