চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২৬ | ৫:১৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে চট্টগ্রাম নগরগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।

 

রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নাম্বার পুল এলাকা কাটা পড়েন তিনি।

 

তার সাথে থাকা ভ্যানেটি ব্যাগে পাওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনী রোগ বিভাগের ছাড়পত্র অনুযায়ী তার নাম পম্পী বড়ুয়া বলে জানা গেছে। এতে তার গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে। এই ছাড়পত্র গত ২০ জানুয়ারিতে ইস্যু করা হয়েছিলো।

 

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করেছে। এই ট্রেনে এক নারী কাটা পড়েছেন বলে জানতে পেরেছি। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট