রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত খিয়োমা তঞ্চঙ্গ্যা (৫২) বাইজ্যা তঞ্চঙ্গ্যা স্ত্রী। তাদের বাড়ি রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের রোয়াপাড়া ছড়া গ্রামে।
শনিবার (২৯) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন।
তিনি বলেন, ঘটনাটি বিলাইছড়ি থানার আওতায়। যদি কেউ অভিযোগ করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাজস্থলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক নারীকে হাসপাতালে আনা হলে আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/আজগর/এএইচ

















