চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

লোহাগাড়া সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৬ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গির আলম জানান, ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনে কর্মকর্তা (স্টেশন মাস্টার) দিদার হোসেন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি। কক্সবাজার এক্সপ্রেক্স ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়।

পূর্বকোণ/মিনহাজ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট