চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে মাদক সেবনকারীর ৬ মাসের জেল

বোয়ালখালীতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালী সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৬ | ১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে মো. শাহজাহান (৪২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক এ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত শাহজাহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট