চট্টগ্রামের চন্দনাইশে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) ভোরে বৈলতলী জামতল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।
জানা গেছে, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের শরীরে মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার কর মর্গে পাঠানো হয়েছে। পিঙ্গার প্রিন্ট নিয়ে আইডি কার্ড সংগ্রহের মাধ্যমে লাশ সনাক্ত করা হবে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় চেয়ারম্যান এসএম সায়েম ও সাতবাড়িয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।
পূর্বকোণ/দেলোয়ার/এএইচ

















