চট্টগ্রাম শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বোয়ালখালীতে বসতঘরে ২৫ ডিমসহ বিষধর পদ্ম গোখরো

বোয়ালখালীতে ২৫ ডিম নিয়ে ঘরে বাস করছিল পদ্ম গোখরা, অতঃপর…

বোয়ালখালী সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে ২৫টি ডিম নিয়ে বাস করছিল এক বিষধর পদ্ম গোখরা।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ১১টায় সাপটি ও অক্ষত অবস্থায় ডিমগুলো উদ্ধার করেছেন ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন।

আমীর হোসাইন শাওন জানান, উপজেলার পোপাদিয়া ইউনিয়ন ঠাকুর বাড়ি এলাকার বিপ্লবের বসতঘরের বারান্দায় বস্তা ভর্তি বালি আর ভাঙা ইটের টুকরো স্তুপ করে রেখে ছিলো পরিবারটি। সেখান থেকে বালি আনতে গিয়ে তারা সাপের দেখা পেয়েছেন।

শাওন আরও জানান, খবর পেয়ে প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের পদ্মগোখরো সাপটি উদ্ধার করা হয়েছে। এছাড়া সাপটির ২৫টি অক্ষত ডিম এবং একটি খোলস পেয়েছি। ডিমগুলো ফোটানোর জন্য প্রাকৃতিকভাবে বসানো হয়েছে। সাপটি জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট