চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

সীতাকুণ্ড সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ফেরীঘাটের দক্ষিণ পার্শ্বের সাগর উপকূলে একটি গলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা নৌপুলিশে খবর দেন। সংবাদ পেয়ে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে গিয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করেন।

এসআই মো. আব্দুল ওয়াহেদ জানান, উদ্ধার হওয়া মৃতব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। উদ্ধারের সময় তাঁর পরনে নীল রঙের হাফ-প্যান্ট এবং গায়ে লাল রঙের গেঞ্জি ছিল। মরদেহটি অতিরিক্ত গলে যাওয়ার কারণে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি।

কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সমিউদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে এবং এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট