চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বাঁশখালীতে ৭ হাজার ইয়াবা নিয়ে একজন ধরা

বাঁশখালী সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৬ | ৪:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ছড়ারব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। তল্লাশির সময় ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে অভিযান পরিচালনা করে একজনকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট