চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়া হাজারীহাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পারুয়া ইউনিয়নের হাজারীহাটে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ১০টি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি ফার্নিচারের দোকান, একটি মোবাইল টেলিকম দোকান, একটি ডেকোরেটর দোকান, একটি অটোরিক্সা মেকানিকের দোকান ও একটি সেমিপাকা হলুদ মসলা গুদামে পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও ওয়্যার হাউজ কর্মকর্তা অর্জুন বাড়ৈ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করা হয়। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও দুই লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/এএইচ

















