চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কক্সবাজারে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারে মদের বারে সংঘর্ষের ঘটনায় সালমান নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওই ঘটনায় ছুরিকাঘাতে নাজিবুল হক রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সালমানের বাড়ি কক্সবাজার সদরের বিজিবি ক্যাম্প এলাকায়, আর নাজিবুল হক রাশেদের বাড়ি নুনিয়ারছড়া এলাকায়।

পুলিশ জানায়, কয়েকজন যুবক বারে বসে মদ পান করছিলেন। এ সময় হঠাৎ নিজেদের মধ্যে ঝগড়া শুরু হলে আরও কয়েকজন সেখানে যোগ দেয়। এতে প্রথমে রাশেদকে ছুরিকাঘাত করে তাজওয়ার হক রাদির নেতৃত্বে এক পক্ষ। সেখান ঝগড়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সালমান। পরে নিহত রাশেদের লোকজন প্রথম দফায় বারের সামনে পিটিয়ে আহত করে সালমানকে।

এরপর তারা সালমানকে পেটাতে পেটাতে ফিশারিঘাট এলাকায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যায় সালমান। এছাড়া ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় রাশেদের।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম। তিনি বলেন, মদের বারে সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট