চট্টগ্রাম শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

গত ২১ ঘণ্টায় সড়কে ঝরল অন্তত ১৫ প্রাণ

চট্টগ্রামে বাইকের ধাক্কায় প্রাণ হারালেন ৭০ বছর বয়সী বৃদ্ধা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড

২৭ আগস্ট, ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জরিনা খাতুন (৭০)। তিনি সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ কলাবাড়িয়া গ্রামের মৃত মো. শফির স্ত্রী।

কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টেরিয়াইল বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক বৃদ্ধাকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবচার বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে রেখে অজ্ঞাত চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট