চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বোয়ালখালীতে ইয়াবা বিক্রেতার ৬ মাসের জেল

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৭ আগস্ট, ২০২৬ | ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ইয়াবা বিক্রির দায়ে মোশারফ হোসেন (২৩) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বিকেলে পৌরসভার পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়া থেকে তাকে আটক করে পুলিশ।

দণ্ডপ্রাপ্ত মোশারফ পৌরসভার অলি বেকারি এলাকার স-মিলের শ্রমিক। সে ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ইউনিয়নের ৮ ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলমের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতে সে ইয়াবা বিক্রির কথা স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট