চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টাওয়ারে উঠে যুবক বলল,আমি ভাইরাল হওয়ার জন্য উপরে উঠেছিলাম

বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধারের পর বলল- ভাইরাল হওয়ার জন্য উঠেছিলাম

ফটিকছড়ি সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২৬ | ৯:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় তানজিব (২২) নামে এক যুবক উঠে বসেছিল। পরে প্রায় ৫ ঘণ্টা পর ওই যুবক নিজ থেকে নেমে আসে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পূর্ব ভূজপুর থানা এলাকার ফকিরহাটের পাশে এই ঘটনা ঘটে। সে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সোহরাব সর্রদারের ছেলে।

ঘটনাটি দেখতে চারিদিকের উৎসুক জনতা ভিড় করেছিল। ভূজপুর থানার পুলিশ ছেলেটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভূজজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, ফটিকছড়ির মাইজভান্ডারে ওরশে এসে ছেলেটি হারিয়ে যায়। ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। সে আগেও নাকি টাওয়ারে উঠেছিল। ছেলেটির কিছুটা মানসিক সমস্যা আছে বলে মনে হচ্ছে।

থানায় তানজিব জানায়, আমি ভাইরাল হওয়ার জন্য টাওয়ারে উঠেছিলাম। আমার ফেসবুক, টিকটক সবই আছে। টাওয়ারে উঠতে আমার কোন ভয় লাগেনি। আমিতো এর আগেও টাওয়ারে উঠেছি।

পূর্বকোণ/নুসরাত/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট