চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় পানিতে ডুবে মৃত্যু ১

পেকুয়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

‎নিজস্ব সংবাদদাতা, পেকুয়া

২৭ আগস্ট, ২০২৬ | ৫:৪২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ার মগনামায় পানিতে ডুবে তামজিদ হোসেন তামিম নামে (৬) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টায় ফতেয়ালীর মারপাড়ার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎

নিহত তামিম ফতেয়ালীর মারপাড়া এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।


‎স্থানীয়রা জানান, দুপুরে খেলার ছলে শিশু তামিম বাড়ির পাশের লঞ্চঘাট এলাকায় পানিতে পড়ে যায়। পরে এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মগনামা ‎ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম।

পূর্বকোণ/রেহেনুমা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট