চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে মাতলামির দায়ে মো. আরাফাত (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আরাফাত শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে খরণদ্বীপ গ্রামের মজিব বলি বাড়ির শফিউল আলমের ছেলে।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পুলিশ উপজেলার চরণদ্বীপ সৈয়দ নগর এলাকা থেকে তাকে আটক করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আরাফাতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর

















