চট্টগ্রাম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার ১

উখিয়া সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৬ | ৭:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ মো. সালাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ক্যাম্পের এ-৬ ব্লকের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আসামি হলেন, ১৫ নম্বর ক্যাম্পের এইচ-৭ ব্লকের নুর সালামের ছেলে মোহাম্মদ সালাম (৩১)।

 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ, বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল বাছেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সালামকে আটক করার পর তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

 

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট