চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তাররা হল- বোয়ালখালীর মৃত কবির আহাম্মদের ছেলে মোহাম্মদ মিন্টু মিয়া (৩৪), রূপক আচার্য্যের ছেলে সাগর আচার্য্য (২৭) এবং পূর্ব গোমদণ্ডীর মো. ইউনুচের ছেলে মো.সিজান (২৮)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তিন মাস করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক।
পূর্বকোণ/ইবনুর/এএইচ

















