চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী অভিযানে চারজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড প্রদান করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
দণ্ডিতরা হলেন, কোদালা চা বাগান এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ আলী, স্বনির্ভর রাঙ্গুনিয়া শান্তিনিকেতন এলাকার মৃত আমিনুল হকের ছেলে এস এম সায়মুন হক, লালানগর এলাকার আহমদ সৈয়দের ছেলে মো. রাশেদ ও একই ইউনিয়নের মৃত বাচা মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডিত প্রত্যেককে অর্থদণ্ডের পাশাপাশি ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও মো. নাজমুল হাসান।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















