চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার: ‘ভোজনবাড়ি’ রেস্টুরেন্টকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার: ‘ভোজনবাড়ি’ রেস্টুরেন্টকে জরিমানা

আনোয়ারা সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৬ | ১০:০১ অপরাহ্ণ

নাম ‘ভোজনবাড়ি’, অথচ খাবার তৈরির পরিবেশই ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এর পাশাপাশি সেখানে রান্নায় মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকার ‘ভোজনবাড়ি রেস্টুরেন্ট’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পরিচালিত একটি মোবাইল কোর্টের অভিযানে এই অনিয়মগুলো ধরা পড়ে। এই অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে রেস্টুরেন্টটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পাশাপাশি সেখানে মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভোজনবাড়ি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থ রক্ষার্থে আনোয়ারা উপজেলায় এই ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট