চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে (২৫ আগস্ট) দুপুরে রাউজান উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম।
তিনি বলেন, অভিযানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মাদকদ্রব্য সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’র সংশ্লিষ্ট ধারায় দুজনকে ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পূর্বকোণ/সিজান/পারভেজ

















