চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় শব্দদূষণ রোধে অভিযান, ৪ বাসকে জরিমানা

লোহাগাড়ায় শব্দদূষণ রোধে অভিযান, ৪ বাসকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৬ | ৫:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেওয়া লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উদ্যোগে মহাসড়কে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় চারটি বাসে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট