চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ৯ মাস ক্যান্সারের সাথে যুদ্ধ করে না ফেরার দেশে মিজান ‎

ক্যান্সারের কাছে হার মানলেন রাঙ্গুনিয়ার যুবদল নেতা মিজান

‎রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৫ আগস্ট, ২০২৬ | ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দীর্ঘ ৯ মাস ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবক।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টায় চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ‎মিজান হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খামারি পাড়ার হাবিবুর রহমানের ছেলে।

‎নিহতের ভাই মো. এনাম বলেন, মিজান বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে কেমো থেরাপির তৃতীয় সাইকেল শেষ করে চতুর্থ সাইকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ও তিন বছরের একটি ছেলে রয়েছে। সে রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও হোসনাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন।

‎‎তার চিকিৎসার জন্য দেশ ও প্রবাস থেকে চিকিৎসার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। মিজানের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পূর্বকোণ/নুসরাত‎/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট