চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ১

সীতাকুণ্ডে ট্রাক উল্টে নিহত ১

সৌমিত্র চক্রবর্তী

২৪ আগস্ট, ২০২৬ | ৭:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

 

সোমবার (২৪ আগস্ট) দুপুরে পৌরসভাধীন পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা কিছু গরু স্থানীয় কয়েকজন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে একটি ট্রাকযোগে বেশ কিছু গরু নিয়ে এক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ডের পন্থিছিলায় এসে ট্রাকটি উল্টে গেলে গাড়িতে থাকা গরু ব্যবসায়ী গাড়ির নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় মারা যান।

 

এদিকে ঘটনার সুযোগ নিয়ে স্থানীয় কিছু লোক বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে এলাকাবাসী।

 

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. নুরুল আবচার বলেন, গরুবাহী ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে আমরা এখনো তার নাম পরিচয় জানতে প্নেই।

 

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে তারা বিস্তারিত জানার চেষ্টা করছে।

 

পূর্বকোণ/রেহেনুমা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট