চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবন করে মাকে নিয়মিত মারধরের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত শাহরিয়ার নাজিম (জয়) সাতকানিয়া পৌরসভা গাটিয়াপাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে।
সোমবার (২৪ আগস্ট) সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গাটিয়াপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘মাদক সেবনের পাশাপাশি নিজ জন্মদাত্রী মাকে নিয়মিত মারধরের অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবন ও এর কারণে পারিবারিক সহিংসতা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
পূর্বকোণ/পিআর

















