চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

সন্দ্বীপ সংবাদদাতা

২৪ আগস্ট, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। রবিবার (২৩ আগস্ট)  রাত ১১টায় উপজেলার হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

অভিযোগ অনুযায়ী, ‘স্বাধীন’নামের এক কিশোরের নেতৃত্বে একটি কিশোর গ্যাং ব্যবসায়ী আকবরের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

 

স্থানীয়দের অভিযোগ, হরিশপুরসহ সন্দ্বীপের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। আধিপত্য বিস্তার, মারামারি ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

তবে গুলিচালনার এই নির্দিষ্ট ঘটনায় অভিযুক্তদের পরিচয়, গুলির কারণ জানা যায়নি। আহতের পরিবার পূর্ব শত্রুতার জেরের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ তুলেছে।

 

আহত আকবরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেয়া হয়েছে।  এ সংক্রান্ত  থানায় এখনও মামলা হয়নি বলে জানিয়েছে সন্দ্বীপ থানা পুলিশ। 

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট