চট্টগ্রাম সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড

‎রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ১১:৪১ অপরাহ্ণ

‎চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎রবিবার (২৩ আগস্ট) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান তাদের কারাদণ্ড দেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দীন আহমেদের নেতৃত্বে অভিযানে সরফভাটা সিকদারপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাচ্চু (৩৮) ও মধ্যম সরফভাটা এলাকার জয়নাল আবেদীন সুমনের ছেলে মো. রেজভী (২৫) গ্রেপ্তার হন।

‎এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হিলাল উদ্দিন আহমদ জানান, তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পারভেজ‎

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট