চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ভক্ত সেজে মন্দিরের স্বর্ণালংকার চুরি, তরুণ গ্রেপ্তার

রাউজানে ভক্ত সেজে মন্দিরের স্বর্ণালংকার চুরি, তরুণ গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ৯:০১ অপরাহ্ণ

রাউজানে মন্দিরে প্রতিমার প্রতি ভক্তির ভান করে স্বর্ণালংকার চুরির অভিযোগে মুশফিকুর রহমান সিয়াম (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া ২ ভরি ১ আনা স্বর্ণালংকার এবং ৪ ভরি ওজনের রুপার গয়না উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সিয়াম ওই এলাকার মাইক্রো মেকানিক মিজানুর রহমানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিংহ বাড়ির মনসা মন্দির থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়। ঘটনার পর মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিয়ামকে শনাক্ত করে পুলিশ। ফুটেজে তাকে মন্দির থেকে বের হতে দেখা যায়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা হয়। এরপর অভিযান চালিয়ে রাউজান থানাধীন ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাগতিয়া সাকিন এলাকার মীর কাশেমের নতুন বাড়ি থেকে মুশফিকুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিয়ামের বসতঘরের শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে চুরি যাওয়া স্বর্ণের এক জোড়া কানের দুল, একটি মাথার টিকলি, একটি লকেট ও দুটি বেলপাতা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব স্বর্ণালংকারের মোট ওজন ২ ভরি ১ আনা এবং আনুমানিক মূল্য ৪ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে ৪ ভরি ওজনের রুপার গয়নাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট