চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু

চন্দনাইশ সংবাদদাতা

২৩ আগস্ট, ২০২৬ | ৮:৫৬ অপরাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরকল কানাইমাদারীতে একই পুকুরে ডুবে আরাফ হোসেন (৬) ও তার ফুফাতো ভাই মো. রিহান (৬)’র মৃত্যু হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে এই দুই শিশুর মৃতু্র ঘটনা ঘটে।

 

সাবেক মেম্বার আবদুল মুবিন জানান, তার প্রবাসী ভাই মনসুর আলীর বড় ছেলে আরাফ ও তার বোনের বড় ছেলে রিহান আজ রবিবার দুপুরে খেলতে খেলতে সবার অগোচরে তাদের পিছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদেরকে না পেয়ে পুকুরে জাল ফেলে প্রায় আধ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকেই মৃত ঘোষণা করেন।

রিহানের বাবা আজাদ হোসেন বান্দরবানের বাসিন্দা। তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। দুই শিশুর মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে আসে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট