চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে গাড়ি চাপায় বৃদ্ধ পথচারী নিহত

সীতাকুণ্ডে গাড়ি চাপায় বৃদ্ধ পথচারী নিহত

২৩ আগস্ট, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ি চাপা পড়ে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বড়দারোগারহাট বাজারের উত্তরে এ ঘটনা ঘটেছে। কুমিরা হাইওয়ে পুলিশ এ ঘটনার নিশ্চিত করেছে।

নিহতের নাম আব্দুল খালেক (৬৬)। তিনি মিরসরাইয়ের বড় কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র। 

 

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবচার জানান, রবিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার বড়দারোগারহাট বাজারের উত্তরে বড় কমলদহ এলাকায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ি ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধ আব্দুল খালেক। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/সৌমিত্র/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট