চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মাদকের টাকা না পেয়ে বিতণ্ডা, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই জখম

মাদকের টাকা না পেয়ে বিতণ্ডা, ছোট ভাইয়ের হামলায় বড় ভাই জখম

সাতকানিয়া প্রতিনিধি

২৩ আগস্ট, ২০২৬ | ৬:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিতণ্ডায় বড় ভাই মো. নুরুল আলমকে (৫০) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই শহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।

আহত নুরুল আলম ও অভিযুক্ত শহিদুল ইসলাম একই এলাকার ইদ্রিসের ছেলে।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সানের দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এবং হামলাকারীর ভাই মোরশেদ বলেন, তার মায়ের কাছ থেকে মাদক সেবনের টাকা চাওয়ায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয় । একপর্যায়ে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই নুরুল আলমকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ছদাহার বড় ভাইকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট