চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৬ | ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় অরুণ দাশ (৫৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত অরুণ দাশ বায়েজিদ থানাধীন জালালাবাদ বালুছড়া এলাকার সতশি দাশের ছেলে।

 

রবিবার (২৩ আগস্ট) বালুছড়া এলাকার একটি পোশাক কারকানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশেক। তিনি বলেন, আজ সকালে বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় বাসের ধাক্কায় আহত অরুণ দাশ নামে এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট