নগরের বায়েজিদ বোস্তামী থানার জাল নোট রাখার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৮-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-কক্সবাজার জেলার চকরিয়া থানার দিগরপালখালী এলাকার মনোরঞ্জন ধরের ছেলে রাজীব ধর (৪৮) এবং পটিয়া থানার দক্ষিণ হুলাইন আমন্দর মাস্টারের বাড়ির মৃত আহম্মদ নবীর ছেলে মো. জসিম (৩৬)।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন জানান, নয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে জাল নোট রাখার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি রাজীব ধর ও জসীম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
পূর্বকোণ/আরআর











