চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চায় স্কপ

সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চায় স্কপ

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

 

শনিবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুল। 

 

স্কপের নেতারা বলেন, গত ১৪ আগস্ট ফেরদৌস স্টিলে বিষাক্ত গ্যাস নিঃসরণে নয় শ্রমিকের মৃত্যু হয়।

 

পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। কর্মক্ষেত্রে এমন প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের।

রবিউল হক শিমুল বলেন, দুর্ঘটনার সময় শ্রমিকদের যথাযথ উদ্ধার, অক্সিজেন ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

কোন প্রক্রিয়ায় জাহাজটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে। দায়ী ব্যক্তি, কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে স্কপের পক্ষ থেকে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যয় মালিকপক্ষের বহন, নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং জাহাজভাঙা শিল্পে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকার গেজেট বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে স্কপের যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন ও মো. খোরশেদ আলম, এ এম নাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট